8.9 C
New York
Tuesday, August 4, 2026
No menu items!
Homeবিশেষ সংবাদসিংড়ায় বিআরডিবি'র সাধারণ সভা অনুষ্ঠিত

সিংড়ায় বিআরডিবি’র সাধারণ সভা অনুষ্ঠিত

সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ২০২৬ সালের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিআরডিবি’র সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মোঃ শাহাদত হোসেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাখা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, সিংড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কমিশনার মহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন মিন্টু।
এছাড়াও বিআরডিবি পরিচালিত বিভিন্ন সমবায় সমিতির সুবিধাভোগী সদস্য ও স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পল্লী অঞ্চলের ঋণ কার্যক্রম জোরদারকরণ, সমবায়ীদের দক্ষতা উন্নয়ন এবং বিআরডিবি’র সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

- Advertisment -

Most Popular

Recent Comments