8.9 C
New York
Sunday, September 27, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদ১৮তম বিজেএসে সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হলেন নাটোরের সালমা

১৮তম বিজেএসে সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হলেন নাটোরের সালমা

প্রান্তজন রিপোর্ট : ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার সম্প্রতি প্রকাশিত ফলাফলে সিভিল জজ হিসেবে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন নাটোরের কৃতি সন্তান মোছাঃ সালমা খাতুন।
সালমা নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের আগদীঘা গ্রামের মোঃ ছলেমান দর্জির কনিষ্ঠ কন্যা। মেধা ও পরিশ্রমের মাধ্যমে তিনি আজ এই গৌরবময় অবস্থানে পৌঁছেছেন। তার শিক্ষাজীবন ছিল অত্যন্ত কৃতিত্বপূর্ণ। সালমা ২০১৩ সালে নাটোর সদর উপজেলার আগদীঘা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। পরবর্তীতে ২০১৫ সালে চন্দ্রকোলা ডিগ্রি কলেজ (তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ, চন্দ্রকলা, নাটোর) থেকে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ অর্জন করেন। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। সেখানেও তিনি মেধার স্বাক্ষর রাখেন; এলএলবি (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে ২য় এবং এলএলএম (মাস্টার্স) পরীক্ষায় প্রথম শ্রেণিতে ১ম স্থান অধিকার করে সাফল্যের সাথে উত্তীর্ণ হন। ভবিষ্যতে একজন দক্ষ ও সৎ বিচারক হিসেবে দেশের মানুষের মাঝে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চান সালমা। তার এই অনন্য সাফল্যে পরিবার, এলাকাবাসী ও তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

- Advertisment -

Most Popular

Recent Comments