8.9 C
New York
Saturday, October 17, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদনাটোরে মৌচাক ফুড প্রোডাক্টসের মালিককে ২ লাখ টাকা জরিমানা, কারখানা সিলগাল

নাটোরে মৌচাক ফুড প্রোডাক্টসের মালিককে ২ লাখ টাকা জরিমানা, কারখানা সিলগাল

প্রান্তজন রিপোর্ট : নাটোরে মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন খাদ্যপণ্য তৈরি ও বিক্রি এবং গবাদিপশু রাখার স্থানে কারখানা স্থাপনের অভিযোগে মৌচাক ফুড প্রোডাক্টসের মালিক মো. শাহ জামাল খান আরিফকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে দুই মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির চানাচুর তৈরির কারখানা সিলগালা করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দিনগত রাতে নাটোর শহরের চক আমহাটি এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (১ম আদালত) মো. ইব্রাহীম আলী। অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোরের সহকারী পরিচালক নাজমুল হাসান, নিরাপদ খাদ্য কর্মকর্তা নেয়ামুল হাসান নীপো, স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার সরকার এবং নাটোর সদর থানা-পুলিশের সদস্যরা।
নাটোরের নিরাপদ খাদ্য কর্মকর্তা নেয়ামুল হাসান নীপো বিষয়টি নিশ্চিত করে জানান, মৌচাক ফুড প্রোডাক্টস (মৌচাক বেকারি) নামের প্রতিষ্ঠানটির মালিক শাহ জামাল খান আরিফ চক আমহাটি এলাকায় গবাদিপশু রাখার স্থানে কারখানা স্থাপন করেন। সেখানে লেবেলবিহীন পাউরুটি, চানাচুর ও বিভিন্ন খাদ্যপণ্য তৈরি ও বিক্রি করা হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের মালিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের আদেশ দেন। পাশাপাশি চানাচুর তৈরির কারখানাটি সিলগালা করা হয়।
- Advertisment -

Most Popular

Recent Comments