সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষ্যে শিশুদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সিংড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত দুটি গ্রুপে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার শামসুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম মন্ডল ও চয়নুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সিংড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, সহকারী শিক্ষক আব্দুর রউফ, সাইফুল ইসলাম প্রমূখ।
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ৫ আগস্ট উপজেলা পরিষদ হলরুমে জুলাই গণ-অভ্যুত্থানের আলোচনা সভায় পুরস্কার বিতরণ করবেন ইউএনও আব্দুল্লাহ আল রিফাত।



