8.9 C
New York
Friday, September 18, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদগুরুদাসপুরে আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মাস্টার গ্রেপ্তার

গুরুদাসপুরে আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মাস্টার গ্রেপ্তার

গুরুদাসপুর প্রতিনিধি: গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিন মাস্টারকে গ্রেপ্তার হয়েছেন। সোমবার দুপুরের দিকে গুরুদাসপুর থানা পুলিশ ধারাবারিষা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে।
থানা পুলিশ জানায়, শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলার রায় বানচালের নিমিত্তে ২০২৫ সালের ২৮ নভেম্বর বনপাড়া-হটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় টায়ার জ্বালিয়ে ও ককটেল ফাটানোসহ নাশকতা করায় আব্দুল মতিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার বাদী হলেন এসআই বখতিয়ার হোসেন (নিরস্ত্র)। তদন্তকারী কর্মকর্র্তা এসআই রাকিব হোসেন এ তথ্য দেন।
ওসি মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- আইনি প্রক্রিয়া শেষে আব্দুল মতিনকে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।

- Advertisment -

Most Popular

Recent Comments