সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে এই বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্র্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে তিনটি পর্যায়ে দুর্নীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টিতে পক্ষে-বিপক্ষে শিক্ষার্থীদের যুক্তি উপস্থাপন সকলের নজর কাড়েন। শেষ রাউন্ডে “তথ্য প্রযুক্তির সর্বাত্মক ব্যবহারই পারে দুর্নীতি মুক্ত দেশ গড়তে” বিষয়ে বিপক্ষে যুক্তি উপস্থাপন করে সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজ দল চ্যাম্পিয়ন হয় এবং বিপক্ষে যুক্তি উপস্থাপন করে বিলদহর উচ্চ বিদ্যালয় রানার আপ হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিলদহর উচ্চ বিদ্যালয়ের দলনেতা আরাফাত ইসলাম। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত চ্যাম্পিয়ন, রানার আপ ও শ্রেষ্ঠ বক্তার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সভাপতি শফিকুল কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ নাজনীন সুলতানা, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, দুপ্রক এর সহ-সভাপতি ড. জাকিয়া পারভীন, সদস্য সহকারী অধ্যাপক আখতার হোসেন, সাবেক সার্জেন্ট মহসিন আলম, আবু বক্কর সিদ্দিক, হাসিবুল হাসান শিমুল, সিংড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুন-অর-রশিদ, সাংবাদিক ও পরিবেশ কর্মী আব্দুল করিম প্রমূখ।
অনুষ্ঠানে মডারেটর এর দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাজেদুল করিম সিদ্দিকী এবং বিচারকমণ্ডলীর দায়িত্ব পালন করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু দাউদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগামার মাজদার আলী, দুপ্রক এর সহ-সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান।



