8.9 C
New York
Monday, June 22, 2026
No menu items!
Homeবিশেষ সংবাদসিংড়ায় জলাভূমি দিবস পালিত

সিংড়ায় জলাভূমি দিবস পালিত

রাজু আহমেদ, সিংড়া : নাটোরের সিংড়ায় চলনবিল পরিবেশ উন্নয়ন – প্রকৃতি সংরক্ষণ ফোরাম ও বিবিসিএফ এর আয়োজনে জলাভূমি দিবস পালিত হয়েছে। সোমবার বিকেল ৫ টায় সিংড়া মডেল প্রেসক্লাব কনফারেন্স রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিংড়া মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিন খান, পরিবেশ কর্মী শুভ সরকার, মাসুদ রানা, সাংবাদিক রাহাত আহমেদ, মোতালেব হোসেন প্রমুখ।
সভায় বক্তারা, চলনবিলের পরিবেশ রক্ষা, খাল দখলমুক্ত, জলাভূমি সংরক্ষণ করার জন্য উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করা হয় এবং সবাইকে সচেতন ভূমিকা রাখার আহবান জানানো হয়।

- Advertisment -

Most Popular

Recent Comments