8.9 C
New York
Monday, June 8, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদশহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণার মাধ্যমেই আমরা বাংলাদেশ নামক রাষ্ট্র পেয়েছি: দুলু

শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণার মাধ্যমেই আমরা বাংলাদেশ নামক রাষ্ট্র পেয়েছি: দুলু

প্রান্তজন রিপোর্ট: বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমেই আমরা বাংলাদেশ নামক একটি রাষ্ট্র পেয়েছি।
৯মাস রক্তক্ষয়ী সেই যুদ্ধের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে আমরা স্বাধীন সার্বভ্রৌম এই রাষ্ট্র পেয়েছি। চট্রগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সেদিন যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশে নামে কোন রাষ্ট্র থাকতো না। শহীদ জিয়ার সেদিনের সেই আহ্বানের মাধ্যমে বাংলাদেশের দামাল ছেলেরা স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সোমবার বিকেলে নাটোরের বনপাড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও স্থানীয় এমপি আব্দুল আজিজ। এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী ও নাসিম উদ্দিন নাসিম, বড়াইগ্রাম থানা বিএনপির নেতা মহুয়া নূর কচি, অ্যাডভোকেট আব্দুল কাদের ও শামসুল ইসলাম রনি প্রমুখ। অনুষ্ঠানে দুলু আরো বলেন, শহীদ জিয়াকে হত্যা করে তার আদর্শকে মুছে ফেলা যায়নি, জীবিত জিয়ার চাইতে শহীদ জিয়া অনেক বেশী শক্তিশালী। যারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ৪৫বছর আগে আজকের দিনে নির্মম ভাবে হত্যা করেছিল, তারা মনে করেছিল বিএনপিকে মুছে ফেলবে। কিন্তু ইতিহাস সাক্ষী বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর সংগঠনে পরিনত হয়েছে। দেশের মানুষ দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিএনপিকে একক ভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠিয়েছে। বিএনপি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে। বিএনপির বর্তমান চেয়ারম্যান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যোগ্যসন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি দেশ গঠনে কাজ করে যাচ্ছে। এর আগে দুলু অসহায় দুস্থঃদের মাঝে খাবার বিতরণ করেন।

 

- Advertisment -

Most Popular

Recent Comments