8.9 C
New York
Wednesday, May 6, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদসিংড়ায় এনসিপির অফিস ভাংচুর, আহত ২

সিংড়ায় এনসিপির অফিস ভাংচুর, আহত ২

রাজু আহমেদ, সিংড়া : নাটোরের সিংড়া উপজেলায় এনসিপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় এনসিপির ২জন কর্মী আহত হয়েছেন। রবিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রামে অবস্থিত এনসিপির অস্থায়ী কার্যালয়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা মৎস্যজীবি দলের সাবেক সভাপতি ও সুকাশ ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুস আকন্দ, ইউপি সদস্য আব্দুল জলিলের নেতৃত্বে প্রায় ২৫-৩০ জন ব্যক্তি এনসিপির কার্যালয়ের সামনে পিকনিক করছিল। ওই সময় কার্যালয়ে থাকা ১০-১২ জন এনসিপির সমর্থক তাদের একটু দূরে গিয়ে পিকনিক করতে অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা কার্যালয় ভাঙচুর করে এবং ভেতরে থাকা এনসিপির কর্মীদের প্রায় ১ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। এ সময় সুলতান ও আহাদ নামের এক এনসিপি কর্মীকে মারধর করা হয়। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মৎস্যজীবী দলের নেতা আব্দুল কুদ্দুস আকন্দ অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের দলীয় নেতাকর্মীরা মৌগ্রাম বাজারে শান্তিপূর্ণভাবে পিকনিক করছিলেন। কারো ওপর হামলা, ভাঙচুর বা কাউকে মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

- Advertisment -

Most Popular

Recent Comments