8.9 C
New York
Wednesday, May 20, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদসিংড়ায় হেলমেট না থাকায় দুই মোটরসাইকেল চালককে জরিমানা

সিংড়ায় হেলমেট না থাকায় দুই মোটরসাইকেল চালককে জরিমানা

সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধ যানবাহন প্রতিরোধ ও সড়ক আইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (২০ মে) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম। এসময় হেলমেট না থাকায় দুই মোটরসাইকেল চালককে এক হাজার করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, হেলমেট না থাকায় দুই মোটরসাইকেল চালককে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৯২ অনুযায়ী মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো অপরাধ ও ঝুঁকিপূর্ণ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

- Advertisment -

Most Popular

Recent Comments