নাহিদ হোসেন, লালপুর : নাটোরের লালপুর উপজেলার ৪নং আড়বাব ইউনিয়নের ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী এবং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুল খালেকের সন্তান ইঞ্জিনিয়ার মোঃ রাকিবুল হাসানের নিজ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে ইউনিয়নের ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা অংশ নেন। চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ রাকিবুল হাসান জানান, পরিবেশ সংরক্ষণের পাশাপাশি জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



