8.9 C
New York
Tuesday, September 1, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদসিংড়ায় সেই পরিবারকে প্রশাসনের অর্থ ও খাদ্য সহায়তা

সিংড়ায় সেই পরিবারকে প্রশাসনের অর্থ ও খাদ্য সহায়তা

সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় দুর্বৃত্তদের হাতে নিহত অটোগাড়ী চালক আনোয়ার হোসেনের পরিবারকে অর্থ ও খাদ্য সহায়তা দিয়েছে প্রশাসন।
সোমবার দুপুরে উপজেলার শেরকোল ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের নিহত সেই অটো চালকের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। তার পরিবারের খোঁজ-খবর নিয়ে মা আসমা বেগম ও স্ত্রী ফেরদৌসি আক্তারের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৬ হাজার টাকার চেক ও চাল, ডাল, তেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন ইউএনও। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ছাত্রদলের সদস্য সচিব সিহাব উদ্দিন শান্ত প্রমুখ।
ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, দুর্বৃত্তদের হাতে নিহত অটোগাড়ী চালকের পরিবারের পাশে রয়েছে প্রশাসন। তার হত্যাকারীদের দ্রুত গ্রেফতারে পুলিশ প্রশাসন কাজ করছে। উল্লেখ্য গত ২৪ আগস্ট নিখোঁজের ২৪ ঘন্টা পর ভোগা বসন্তপুর রাস্তার পাশ থেকে অটোগাড়ী চালক আনোয়ার হোসেনের হাত, পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় থানায় অজ্ঞাতনামা আসামী করে মামলা হলেও এখন পর্যন্ত হত্যাকারীদের সনাক্ত করা সম্ভব হয়নি।

- Advertisment -

Most Popular

Recent Comments