8.9 C
New York
Tuesday, September 1, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদবড়াইগ্রামে নজরুলবর্ষ উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বড়াইগ্রামে নজরুলবর্ষ উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্য-অসাম্প্রদায়িকতার চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে নাটোরের বড়াইগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নজরুলসংগীত, কবিতা আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য মোঃআব্দুল আজিজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃএমদাদুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, বি এন পি নেতা প্রভাষক আব্দুল আলিম ও বিএনপি নেতা আব্দুস সালাম মোল্লাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। দিনভর শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, গান ও নানা সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। আয়োজকেরা বলেন, নজরুলের মানবতাবাদ, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত সাংস্কৃতিক প্রতিভা বিকাশেও এমন আয়োজন সহায়ক হবে।

- Advertisment -

Most Popular

Recent Comments