স্টাফ রিপোর্টার: প্রকৃতি ও জীবন ক্লাব নাটোরের উদ্যোগে নলডাঙ্গার ঠাকুর লক্ষীকোল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ এবং স্কুল সংলগ্ন এলাকায় গাছের চারা রোপণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্বোধন করেন, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। ঠাকুর লক্ষীকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, নলডাঙ্গার ইউএনও আল এমরান খান, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা, অধ্যাপক সুবিধ কুমার মৈত্র অলক , দিঘাপতিয়া এমকে কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রজ্জাক, ভিক্টোরিয়া পালিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাংস্কৃতিক কর্মী খগেন্দ্র নাথ রায়, সহকারী অধ্যাপক অশোক ভদ্র, প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য সচিব ও চ্যানেল আইয়ের নাটোর প্রতিনিধি রেজাউল করিম রেজা, কৃষি পদকপ্রাপ্ত খামার মালিক সেলিম হোসেন এবং ঠাকুর লক্ষীকোল উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত লক্ষ্য আগামী ৫ বছরের মদ্যে ২৫ কোটি গাছের চারা লাগানো। আমাদের পরিবেশ, প্রতিবেশ ও জীব বৈচিত্র রক্ষায় গাছের কোন বিকল্প নেই। ফলজ, বনজ ও ভেষজ গাছ আমাদের বিভিন্ন রোগ নিরাময় করাসহ পুষ্টি চাহিদা পূরণ এবং গাছ মূল্যবান সম্পদ হিসেবে গড়ে উঠে। তিনি ছাত্রছাত্রীদের নিজ বাড়িতে গাছ রোপণের পরামর্শ দেন।



