8.9 C
New York
Monday, June 22, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদসিংড়ায় মাদক বিক্রেতার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

সিংড়ায় মাদক বিক্রেতার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

সিংড়া প্রতিনিধি: মাদক সেবী ও বিক্রেতাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন উপজেলা আইন শৃংখলা কমিটির সভাপতি ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। বুধবার বেলা ১২ টায় নাটোরের সিংড়ায় উপজেলা পরিষদ হলরুমে এপ্রিল মাসের উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় তিনি এই ঘোষণা করেন। সভায় চলনবিলের কৃষকদের ট্রান্সফরমার ও ঈদুল আজহা কে সামনে রেখে কুরবানির গরু চুরি রোধে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে রাস্তায় রাস্তায় চেক পোস্ট স্থাপন ও ইউনিয়ন পর্যায়ে সকলের সমন্বিত সচেতনতামূলক সভা করা সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, পুলিশ পরিদর্শক তদন্ত শফিকুল ইসলাম, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, ইটালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন, নাটোর জর্জ কোর্টের অ্যাডভোকেট আলী আজগর খান, শিক্ষক মিলন হোসেন, কাজী সমিতির সভাপতি আব্দুস সালাম, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক আবু সাইদ প্রমুখ ।

- Advertisment -

Most Popular

Recent Comments