8.9 C
New York
Wednesday, April 29, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদবাগাতিপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপ্তি

বাগাতিপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপ্তি

ফজলুর রহমান, বাগাতিপাড়া: ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ- গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে নাটোরের বাগাতিপাড়ায় ২৩ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের কার্যক্রম শুরু হয়ে ২৯ এপ্রিলে যথাযথ সাফল্যের সাথে সমাপনী অনুষ্ঠান পালিত হয়েছে।
পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে ২৯ এপ্রিল বুধবার বেলা ১০ টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুষ্টিকর খাদ্য রান্না প্রতিযোগিতা শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের (স্বাস্থ্য গাঁথা) হল রুমে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার ও রচনা, চিত্রাঙ্গন, কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সৈকত মোঃ রেজওয়ানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুল ইসলাম, সমাজসেবা অফিসার মিজানুর রহমান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস বি সাত্তার, জনস্বাস্থ্য প্রকৌশলী এনায়েত, উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেনারি সার্জন লতিফ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইসমাইল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামিউর রহমান, মেডিসিন জুনিয়র কনসালট্যান্ট ডাঃ ফয়সাল ইবনে ফিরোজ, অ্যাসিস্ট্যান্ট গাইনী প্রফেসর ডাক্তার মাহবুবা জান্নাত, ডেন্টিস্ট সার্জন ডাক্তার মিজানুর রহমান, এমওডিসি ডাঃ মোঃ আবু নওয়াজ আল নাহিদ, এপিক বাংলাদেশের ফারুমা খাতুন, স্থানীয় সাংবাদিকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রীরা।
এ সময় সভায় উপস্থিত অতিথি ডাক্তার ও সাংবাদিকরা নিরাপদ ও পুষ্টি খাদ্য নিয়ে আলোচনা কালে বলেন, আমরা সকলেই নিরাপদ খাদ্যের জন্য একে অপরের উপর নির্ভরশীল তাই সমাজের সকল পর্যায়ের মানুষকে সচেতনতার জন্য আহবান করেন তারা। এছাড়াও আলোচকেরা বলেন, বিগত কয়েক বছরের মধ্যে এবার সপ্তাহব্যাপী পুষ্টি সপ্তাহ যথাযথ সাফল্যের সাথে সমাপনী হলো যা খুবই প্রশংসনীয়, উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে সকল উপজেলা পর্যায়ে ধর্মীয় প্রতিষ্ঠানে পুষ্টি বার্তা পৌঁছনো, এতিমখানা ও মাদ্রাসায় পুষ্টিকর খাবার প্রদান, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে সেবা গ্রহিতা, কৈশোর ও প্রবীণ জনগোষ্টীর কাছে পুষ্টি বার্তা প্রদান এবং শিক্ষার্থীদের জন্যে পুষ্টি কুইজ প্রতিযোগিতা আয়োজন, শিশু পুষ্টি নিয়ে আলোচনা, পুষ্টি বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে পুষ্টি বার্তা প্রচার ও তাদের নিয়ে কুইজ ও রচনা প্রতিযোগিতা আয়োজন, স্বাস্থ্য সেবা কেন্দ্রে আগত রোগীদের ও তাদের স্বজনদের মাঝে পুষ্টি বার্তা প্রচার, মা সমাবেশ আয়োজন। শিশু মা ও গর্ভবতী নারীদের খাদ্য ও পুষ্টি নিয়ে আলোচনা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

- Advertisment -

Most Popular

Recent Comments