8.9 C
New York
Wednesday, September 23, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদবড়াইগ্রামে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

বড়াইগ্রামে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম, বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রামে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মাঝগাঁও ইউনিয়নের লাথুরিয়া সরকারি প্রাথমকি বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিস এর আয়োজন করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিএনপি নেতা আব্দুল হান্নান সরকারের সভাপতিত্বে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। পাঁচশতাধিক মা-দের অংশ গ্রহনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তৃতা করেন বড়াইগ্রামের ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা তথ্য অফিসার আব্দুল আওয়াল, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শওকত আলী রতন, প্রধান শিক্ষক আবু শামা, সাংবাদিক আশরাফুল ইসলাম প্রমুখ।

 

 

 

 

 

- Advertisment -

Most Popular

Recent Comments