8.9 C
New York
Wednesday, September 2, 2026
No menu items!
Homeবিশেষ সংবাদসিংড়ায় বিয়াম ল্যাবরেটরি স্কুলের কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

সিংড়ায় বিয়াম ল্যাবরেটরি স্কুলের কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ৬৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় বিদ্যালয়ের হলরুমে এই সংবর্ধনার আয়োজন করে অত্র প্রতিষ্ঠান। ২০২৬ সালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১২ জন শিক্ষার্থী সহ অত্র প্রতিষ্ঠানের পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত আরো ৫৩ জন কৃতি শিক্ষাকে এই সংবর্ধনা দেয়া হয়েছে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, অভিভাবক সদস্য ইলিয়াস হোসেন প্রমুখ।

 

- Advertisment -

Most Popular

Recent Comments