নাটোর প্রতিনিধি : অল্প খরচে স্বল্প সময়ে মামলা নিস্পত্তি করছে গ্রাম আদালত। গত এক বছরে নাটোরের ৫২টি গ্রাম আদালতে চার হাজার ৩৭৪টি মামলা নিস্পত্তি করেছে। যা দায়েরকৃত মোট মামলার ৯৮ভাগ। তিন লাখ টাকার মধ্যে যে কোন লেনদেন ও বা পারিবারিক বিরোধ মাত্র ২০টাকা দিয়ে আবেদন করে গ্রাম আদালতের মাধ্যমে নিস্পত্তির মাধ্যমে চাইলে দেশের আদালত গুলোর উপরে মামলা জট নিরসনে ভুমিকা রাখা যায়। রোববার বিকেলে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেনতা তৈরিতে প্রচার—প্রচারণা কার্যক্রম পরিচালনায় অংশীজনদের সাথে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রসাশক আসমা শাহীন এসব তথ্য জানান। অতিরিক্ত জেলা প্রশাসক আরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার, জেলা তথ্য অফিসার আব্দুল আউয়াল, জেলা সমাজসেবা উপ—পরিচালক মোস্তাফিজুর রহমান, জেলা যুব উন্নয়ন উপ—পরিচালক এ টি এম গোলাম মাহবুব, নাটোর প্রেসক্লাবের সভাপতি শহীদুল হক সরকার, এনজিও প্রতিনিধি শামীমা লাইজু নীলা ও শিবলী সাদিক।



