8.9 C
New York
Saturday, July 4, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদসিংড়া সাংবাদিক কল্যাণ ফোরামের আনন্দ ভ্রমন

সিংড়া সাংবাদিক কল্যাণ ফোরামের আনন্দ ভ্রমন

সিংড়া প্রতিনিধি : নাটোরের সিংড়া সাংবাদিক কল্যাণ ফোরামের আয়োজনে আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) দিনব্যাপী সিংড়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন সিংড়া প্রেসক্লাব, সিংড়া মডেল প্রেসক্লাব, সিংড়া স্মার্ট প্রেসক্লাব ও চলনবিল সাংবাদিক ইউনিয়নের প্রবীণ ও নবীন সাংবাদিকের অংশগ্রহণে সিংড়া সাংবাদিক কল্যাণ ফোরামের আয়োজনে শিলাইদহ রবীন্দ্রনাথ কুঠিবাড়ি, লালন শাহ মাজার, লালন শাহ সেতু, রূপপুর পারমাণবিক কেন্দ্র, হার্ডিঞ্জ ব্রিজ, মনি পার্ক এবং স্বপ্নদ্বীপ ভ্রমণ করা হয়।

শিক্ষা সফর ও আনন্দ ভ্রমনের শেষ অংশে স্বপ্নন্দীপ রিসোর্টে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানার সভাপতিত্বে বক্তব্য দেন সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম রাজু আহমেদ, সিংড়া স্মার্ট প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদ, চলনবিল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন আলীরাজ, মডেল প্রেসক্লাবের সম্পাদক জুলহাস কায়েম, সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী, স্মার্ট প্রেসক্লাবের সম্পাদক মুকুুল হোসেনসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ।

এসময় বক্তারা বলেন— একসাথে পথচলা খুবই কঠিন কাজ তবুও আল্লাহর উপর ভরসা করে মিলেমিশে চলার চেষ্টা করতে হবে এবং নিজেদের ঐক্য, সংহতি করার মাধ্যমে কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিসহ সমাজের নানা অনিয়ম তুলে ধরা জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

- Advertisment -

Most Popular

Recent Comments