8.9 C
New York
Sunday, May 3, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদচলনবিলে গানের সুরে সুরে প্রতিবন্ধী কৃষকের ধান কেটে দিল যুবদল

চলনবিলে গানের সুরে সুরে প্রতিবন্ধী কৃষকের ধান কেটে দিল যুবদল

সিংড়া প্রতিনিধি: সিংড়ার চলনবিলের ইন্দ্রাসন গ্রামের প্রতিবন্ধী ও অসহায় কৃষক বেলাল হোসেন। ধার-দেনা করে এক বিঘা জমিতে বোরো ধান চাষাবাদ করেছিলেন। একদিকে অল্প জমি আর টানা কয়েক দিনের বৃষ্টিতে মাটিতে লুটিয়ে পড়া সেই জমির ধান কাটতে শ্রমিক পাচ্ছিলেন না অসহায় কৃষক বেলাল হোসেন। খবর পেয়ে বৃহস্পতিবার সেই অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল স্থানীয় যুবদল ও ছাত্রদলের ২০ জন নেতাকর্মী। যুবদল ও ছাত্রদল কর্মীদের হাতের কাঁচির ধার আর গানের সুরে সুরে ধান কাটা শেষ হলে সেই অসহায় কৃষকের মুখে হাসি ফুটে।
উপজেলা যুবদলের সদস্য ও ইন্দ্রাসন গ্রামের বাসিন্দা আব্দুল করিম বলেন, তাদের গ্রামের অধিকাংশই কৃষক ও শ্রমিক শ্রেণির লোকজনের বসবাস। প্রায় সবাই নিজের বাড়ির পাশাপাশি অন্যের বাড়িতে শ্রমিকের কাজ করে থাকেন। কয়েক দিনের টানা বৃষ্টিতে অসহায় ও প্রতিবন্ধী কৃষক বেলাল হোসেনের অল্প জমির ধান কেউ কেটে দিচ্ছে না খবর পেয়ে তারা সেই ধান কেটে ঘরে তুলে দিতে এসেছেন। এর আগেও তারা স্বেচ্ছাশ্রমে তাদের গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাটির রাস্তা ও মাঠ সংস্কার করেছেন। স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের নির্দেশে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সব সময়ই চেষ্টা করেন। আর স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বলেন, স্বেচ্ছায় কাজ করার মধ্যে অন্যরকম আনন্দ ও অনুভুতি রয়েছে। এলাকায় যে কোন সমস্যায় তারা অসহায়দের সহযোগিতা করে থাকেন। এলাকার অসহায় কৃষকের বিপদে-আপদে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। স্থানীয় ছাত্রদল কর্মী ইবাদত আলী ও ফারুক হোসেন বলেন, এলাকার যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে তারা সব সময়ই খেলাধুলা ও কাজের মধ্যে ব্যস্ত থাকেন। ঝড়-বৃষ্টিতে চলনবিলের কৃষকের পাশে দাঁড়াতে সকলকে আহবান জানান।

- Advertisment -

Most Popular

Recent Comments