8.9 C
New York
Sunday, May 3, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদগুরুদাসপুরে প্রবীণদের সেবায় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

গুরুদাসপুরে প্রবীণদের সেবায় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

এম এম আলী আক্কাছ, গুরুদাসপুর: নাটোরের গুরুদাসপুরে ‘কেয়ারগিভিং ফর এন্ডারলি পারসন্স (লেভেল ৩)’ আন্তর্জাতিক মানের তিনমাস ব্যাপী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুুরে উপজেলার খুবজীপুুর প্রবীণ সেবা কেন্দ্রে এই কোর্সের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।
উদ্বোধন শেষে প্রশিক্ষণ কোর্সের ল্যাব পরিদর্শন করেন তিনি। এই কোর্সটি বাস্তবায়ন করবে বেসরকারী সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ এমপি বলেন- ‘বার্ধক্যে উপনিত হলে সেই জীবনের একটা যন্ত্রনা থাকে। তাদের সেবা দিতে এ প্রশিক্ষণ অনেক কাজে লাগবে।’
অন্যান্য বক্তারা বলেন- ‘সরকার দক্ষ মানবশক্তি গড়ে তুলতে কাজ করছে। এ কোর্সে ২৫ জন নারী-পুরুষ প্রশিক্ষণ নিয়ে তাদের অর্জিত জ্ঞান দিয়ে প্রবীণদের সেবা প্রদানে সক্ষম হবেন। দক্ষ প্রশিক্ষনার্থীরা দেশে এবং দেশের বাইরে কাজ করার সুযোগ পাবেন। মৃতপ্রায় এমন মানুষকে সেবা প্রদানের মাধ্যমে বাঁচার আশা জাগায় এ প্রশিক্ষণ।’
এন্ডারলি কেয়ার বাংলাদেশ এর সভাপতি ও সাবেক স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কাতার চ্যারিটি বাংলাদেশ এর পার্টনারশিপ কো-অর্ডিনেটর তানভির এলাহি, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সিরাজুল ইসলাম শিশির, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্র্তা ডা. এএসএম আলমাস। অন্যদের মধ্যে সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, প্রশিক্ষণার্থী আফরোজা খাতুন ও আশা খাতুন বক্তব্য রাখেন।

- Advertisment -

Most Popular

Recent Comments