8.9 C
New York
Wednesday, May 6, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদবাগাতিপাড়ায় শিশু সন্তানসহ মাকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ!

বাগাতিপাড়ায় শিশু সন্তানসহ মাকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ!

মো. শহীদুল হক সরকার: নাটোরের বাগাতিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শিশু সন্তানসহ এক নারীকে এক বছর আগে তার নিজের গড়া বিল্ডিং বাড়ি থেকে বের করে দেয়ার পরও না না ভাবে তাকে হয়রানীর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী উপজেলার চিতলিয়া গ্রামের সুমিনা খাতুন একই এলাকার মাড়িয়া গ্রামের জুয়েল মন্ডলসহ কয়েকজনের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন। শনিবার বিকেলে উপজেলার তমালতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে সুমিনা খাতুন অভিযোগ করে বলেন, তার তালাক হয়ে যাওয়া স্বামীর সাথে লেনদেন আছে এমন দাবী করে স্থানীয় জুয়েল মন্ডল তাকে বাড়ি থেকে বের করে তার নিজের গড়া বিল্ডিং বাড়িতে এক বছর আগে তালা লাগিয়ে দিয়েছে। এরপরও এলাকায় যেন থাকতে না পারে সেজন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। তিনি বলেন, “আমি আমার ছোট সন্তানকে নিয়ে চরম আতঙ্কে দিন পার করছি। যেকোনো সময় তারা আমাদের আরো ক্ষতি করতে পারে।” এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন এবং সরকারের কাছে ন্যায়বিচারের দাবি জানান। জুয়েল মন্ডল ও তার সহযোগীদের বিরুদ্ধে তিনি বাগাতিপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। তবে এখন পর্যন্ত প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ পাননি বলে তিনি অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে সুমিনা খাতুনের চাচা রফিকুল ইসলাম বলেন, জুয়েল মন্ডল একজন মাদকসেবী ও মাদক কারবারি। অবৈধভাবে তার ভাতিজির স্থাপনা দখল করে সেখানে মাদক ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তার অপর চাচা মশিউর রহমান অভিযোগ করেন, জুয়েল মন্ডল একজন সুবিধাবাদী ব্যক্তি। তিনি বলেন, “যে দলই ক্ষমতায় থাকে, সে তাদের পক্ষ নেয়। তাদের লোক হয়ে যায়। বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে আমাদের ওপর নির্যাতন চালাচ্ছে।” স্থানীয় রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হয়েও তাই কোনো সমাধান পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে সুমিনা খাতুন দাবি করেন, আদালতের ‘স্থিতাবস্থা’ (স্ট্যাটাস কো) বজায় রাখার নির্দেশ অমান্য করে প্রতিপক্ষ অবৈধভাবে জমি দখলের চেষ্টা করছে এবং তাদের ওপর নির্যাতন চালাচ্ছে। খুন-জখমের হুমকির ঘটনায় দায়ের করা জিডির অগ্রগতি সম্পর্কে জানতে তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল মান্নানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর আলম জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

- Advertisment -

Most Popular

Recent Comments