8.9 C
New York
Tuesday, May 5, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদলালপুরে অবস্থান কর্ম বিরতি ও বিক্ষোভ কর্মসূচি

লালপুরে অবস্থান কর্ম বিরতি ও বিক্ষোভ কর্মসূচি

নাহিদ হোসেন, লালপুর: বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য কর্তৃক জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন এক দফা এক দাবি ৯ম পে স্কেলের গেজেট জারির দাবিতে অবস্থান কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি করেছেন নাটোরের লালপুর উপজেলার সকল সরকারী আধা সরকারী কর্মচারীরা।
১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি সকাল ৯টা হতে ১১টা পর্যন্ত এই অবস্থান কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচির ঘোষনা দেন।
সোমবার সকালে লালপুর উপজেলার সকল সরকারী আধা সরকারী কর্মচারীবৃন্দ্রর অংশগ্রহণে উপজেলা চত্বর থেকে বিক্ষোভ র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কমপ্লেক্সের সামনে অবস্থান কর্ম বিরতী করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা আবু মাসুদ রানা, উপ-প্রশাসনিক কর্মকর্তা জীবন কৃষ্ণ দাস, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মোঃ তৈৗফিক হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী মোঃ তৈমুর রহমান, উপজেলা প্রকৌশলী দপ্তরের কার্য্য সহকারি মোঃ আলমগীর হোসেন প্রমুখ।

- Advertisment -

Most Popular

Recent Comments