8.9 C
New York
Wednesday, May 6, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদসিংড়ায় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ

সিংড়ায় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ

মো. এমরান আলী রানা, সিংড়া: সারাদেশের ন্যায় নাটোরের সিংড়ায় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সোমবার (২রা ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসনিক কমপ্লেক্স ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা কোর্ট মাঠে সমাবেশ করে। এ সময় সকল সরকারি অফিসের কর্মচারীরা প্রায় ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ পালন করেন।
এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের সিএ মোঃ মাহবুব হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা আছিয়া খাতুন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সারোয়ার হোসেন, শফিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের শাহ আলম, উপজেলা ভূমি অফিসের নাজির আবুল বাসার প্রমুখ।

- Advertisment -

Most Popular

Recent Comments