8.9 C
New York
Tuesday, May 5, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদবাগাতিপাড়ায় ৯ম পে-স্কেল গেজেট বাস্তবায়নের দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

বাগাতিপাড়ায় ৯ম পে-স্কেল গেজেট বাস্তবায়নের দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

মিজানুর রহমান, বাগাতিপাড়া : নবম পে-স্কেল গেজেট দ্রুত বাস্তবায়নের দাবিতে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ৯ম পে-স্কেল গেজেট বাস্তবায়নের দাবিতে স্লোগানে স্লোগানে উপজেলা চত্বর মুখরিত করে তোলেন। তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতনে সংসার পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে নবম পে-স্কেল বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচি ও মহাসমাবেশের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

- Advertisment -

Most Popular

Recent Comments