8.9 C
New York
Sunday, August 30, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদগুরুদাসপুরে ইয়াবা ও সুইচগিয়ার চাকুসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গুরুদাসপুরে ইয়াবা ও সুইচগিয়ার চাকুসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রান্তজন রিপোর্ট: নাটোরের গুরুদাসপুরে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ও সুইচগিয়ার চাকুসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিকেলে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার ০৬ নং চাপিলা ইউপির কান্দাইল চৌদ্দমাথা জনৈক আব্দুর রাজ্জাক এর মুদি দোকানের সামনের এলাকায় অভিযান পরিচালনা করে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি ১০ ইঞ্চি লম্বা সুইচ গিয়ার চাকু, ০১ টি পালসার মোটরসাইকেল ও মাদক বিক্রয়ের যোগাযোগের কাজে ব্যবহৃত ০১টি মোবাইলসহ মাদক ব্যবসায়ী মোঃ আল আমিন (২৭) কে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী আল আমিন নাটোর জেলার বড়াইগ্রাম থানার আহমেদপুর গ্রামের মোঃ আবুল কালাম এর ছেলে।
ধৃত আসামি এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী ভাবে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল। উক্ত আসামির বিরুদ্ধে নাটোর জেলার গুরুদাসপুর থানায় মাদক ও অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

- Advertisment -

Most Popular

Recent Comments