8.9 C
New York
Thursday, August 20, 2026
No menu items!
Homeবিশেষ সংবাদসিংড়ায় প্রশাসনের ব্যতিক্রমী প্রীতি ফুটবল টুর্নামেন্ট

সিংড়ায় প্রশাসনের ব্যতিক্রমী প্রীতি ফুটবল টুর্নামেন্ট

রিপন হোসেন, সিংড়া : নাটোরের সিংড়ায় জাতীয় মৎস্য পক্ষ এর শেষ দিনে মৎস্যচাষী ও উপজেলা প্রশাসনের মধ্যে দিনব্যাপী এক ব্যতিক্রমী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর আয়োজনে সিংড়া কোর্ট মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মৎস্যচাষী দলকে ৬-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উপজেলা প্রশাসন। পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করেন, অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত।
আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা তাসরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সফল মৎস্যচাষী আব্দুল্লাহ আল কাফি, ইনজামুল হক জুয়েল, সিদ্দিক আলী প্রমুখ।

- Advertisment -

Most Popular

Recent Comments