8.9 C
New York
Tuesday, August 4, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদনলডাঙ্গায় শিক্ষককে পিটিয়ে আহত!

নলডাঙ্গায় শিক্ষককে পিটিয়ে আহত!

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ শাহাবুদ্দিন এর উপর মঙ্গলবার সকালে স্কুল সংলগ্ন হাসির দোকানে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদ। ঘটনা জমিসংক্রান্ত বিরোধ এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। আহত শিক্ষকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বর্তমানে বাড়িতে রাখা হয়েছে। বর্তমানে শিক্ষকে হাসপাতালে ও থানায় মামলা করতে বাধা দিচ্ছে প্রভাবশালী মহল। এমনকি তাকে বাড়ি থেকেও বের হতে বাধা দেওয়া হচ্ছে।
বিএনপির নেতা আব্দুল মজিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। নলডাঙ্গা থানার ওসি তদন্ত মোঃ ইব্রাহিম খলিল বলেন, আমরা এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisment -

Most Popular

Recent Comments