8.9 C
New York
Saturday, July 4, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদসিংড়ায় দিনদুপুরে জানালা ভেঙে টাকা ও স্বর্ণালংকার চুরি

সিংড়ায় দিনদুপুরে জানালা ভেঙে টাকা ও স্বর্ণালংকার চুরি

সিংড়া প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় দিনদুপুরে ঘরের জানালা ভেঙে নগদ ১০ লাখ টাকা সহ ১২ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুর আনুমানিক ১২ টার দিকে সিংড়া পৌর শহরের কলেজ পাড়ার বাসিন্দা শাহিনুর রহমান শাহিনের বাসায় এমন ঘটনা ঘটে। এ ঘটনায় সিংড়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। ভুক্তভোগী শাহিন জানান, বাড়িতে কেউ না থাকায় আমার বাড়ির জানালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে দুর্বৃত্তরা। এসময় আলমারি ভেঙে নগদ ১০ লাখ টাকা সহ ১২ ভরি সোনার গহনা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। থানায় অভিযোগ করা হয়েছে। আমি সুবিচার চাই।
সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুতই অপরাধীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisment -

Most Popular

Recent Comments