বাগাতিপাড়া প্রতিনিধি : ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা—অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে পরিষদ মিলনায়তনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমানসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, দপ্তরের কর্মকর্তা—কর্মচারী, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।



