8.9 C
New York
Thursday, June 11, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদসিংড়ায় ধান কাটতে এসে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের

সিংড়ায় ধান কাটতে এসে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের

সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ার চলনবিলে ধান কাটতে এসে বজ্রপাতে প্রাণ গেল সম্রাট (২৬) নামের এক শ্রমিকের। নিহত ওই শ্রমিকের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগরডালা গ্রামে। তার পিতার নাম সাজা ফকির।
রবিবার (২৫ এপ্রিল) বিকাল ৪ টায় উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের ঠেংগা পাকুরিয়া গ্রামের কৃষক আব্দুল আউয়ালের জমিতে বোরো ধান কাটার সময় বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে।
সিংড়া থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, বজ্রপাতে শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

- Advertisment -

Most Popular

Recent Comments