8.9 C
New York
Tuesday, April 7, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদনাটোরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

নাটোরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

প্রান্তজন রিপোর্ট: ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’-এই প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মো. কামাল উদ্দিন ভুঁইয়া বলেন, জনসাধারণের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করেছে সরকার। এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্যসেবা খাতকে আগামীতে আরো বিশেষায়িত করা হবে। জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় আগামীতে সরকার আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।
সিভিল সার্জন ডা. মো. কামাল উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাহেরা আলী হাজারিকা, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মো. আনোয়ারুল আজিম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. আব্দুল হান্নান প্রমুখ।

- Advertisment -

Most Popular

Recent Comments