8.9 C
New York
Monday, September 21, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদনাটোরে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধন

নাটোরে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধন

প্রান্তজন রিপোর্ট : নাটোরে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে চারদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেল সাড়ে তিনটায় নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামের গ্যালারিতে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক বলেন, প্রতিটি বইয়ের পাতায় পাতায় জ্ঞান ও আনন্দ ছড়িয়ে আছে। সবাই পাঠক হয়ে গড়ে উঠুক। বই থেকে প্রাপ্ত জ্ঞান ও আনন্দ নির্যাস নিয়ে মেধাবী হোক জাতি।
বিশ্বসাহিত্য কেন্দ্র নাটোর জেলা শাখার সংগঠক সুবিধ কুমার মৈত্রের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক প্রান্তজন সম্পাদক সাজেদুর রহমান সেলিম এবং নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।
মেলায় বিভিন্ন বিষয়ভিত্তিক আট হাজার বই প্রদর্শিত হচ্ছে। মেলায় ২৫ থেকে ৩৫ শতাংশ ছাড়ে বই বিক্রি করা হচ্ছে। প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে বলে জানান বিশ্বসাহিত্য কেন্দ্রের ইনচার্জ আল মামুন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত মেলাতে শিক্ষার্থীদের জন্যে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও রাখা হয়েছে।

 

 

 

- Advertisment -

Most Popular

Recent Comments