8.9 C
New York
Friday, June 12, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদনাটোরে হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু

নাটোরে হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু

প্রান্তজন রিপোর্ট : নাটোরে হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে । রবিবার সকাল সাড়ে নয়টায় শহরের বঙ্গজ্বল এলাকায় রাণী ব্রজ সুন্দরী উপ-স্বাস্থ্য কেন্দ্রে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
এ সময় জেলা প্রশাসক বলেন, প্রত্যেক শিশু আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। সকল শিশুকে হামের টিকাসহ তাদের সবাইকে সকল টিকার আওতায় নিয়ে এসে তাদের জন্যে সুরক্ষিত বলয় তৈরী করতে চাই। এই লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের সাথে প্রশাসন সমন্বিতভাবে কাজ করে যাবে। নাটোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. কামাল উদ্দিন ভুইয়া’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ আদনান প্রমুখ। ভারপ্রাপ্ত সিভিল সার্জন জানান, হামের প্রার্দুভাব দেখা দেওয়ার প্রেক্ষাপটে নাটোর সদর উপজেলাসহ দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় আজ থেকে হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। নাটোর পৌরসভাসহ সদর উপজেলার সাতটি ইউনিয়নে মোট ৪৮ হাজার ৪১৪ জন শিশুকে হামের টিকা প্রদান করা হবে।
ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্ম সনদ সাথে নিয়ে টিকাদান কেন্দ্রে আসতে হবে। জন্ম নিবন্ধন না থাকলে পিতা বা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথে নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন।

- Advertisment -

Most Popular

Recent Comments