মোঃ আজিজুল হক টুকু: আজ (শনিবার) থেকে ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা মডেল মসজিদ মিলনায়তনে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের হজ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। প্রশিক্ষণের শুরুতে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য পেশ করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ শাখার যুগ্ম সচিব ড. মোঃ মনজুরুল হক। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণে মূল বক্তব্য উপস্থাপন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ শাখার উপসচিব মোঃ শফিউজ জামান ভূঁইয়া। প্রশিক্ষক হিসেবে আরো বক্তব্য রাখেন হাব প্রতিনিধি মাওলানা মাসুম বিল্লাহ এবং নাটোর কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মাসুদুর রহমান। প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ হোসেন এবং নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখায়ের আলম। ২ দিনব্যাপী এই প্রশিক্ষণে নাটোর জেলার চলতি ২০২৬ সালের ৭৪৬ জন হজযাত্রী অংশ গ্রহণ করছেন। প্রশিক্ষণ কর্মশালার সঞ্চালনায় রয়েছেন। ইসলামিক ফাউণ্ডেশন নাটোর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ আতাবুল ইসলাম।



