8.9 C
New York
Friday, April 3, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদনাটোরে বাসে অভিযান, ৭ কেজি গাঁজাসহ আটক ২

নাটোরে বাসে অভিযান, ৭ কেজি গাঁজাসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি: নাটোরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার দুপুরে শহরের একটি হোটেলের সামনে কুড়িগ্রাম থেকে ফরিদপুরগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মোহাম্মদ লিটন আলী ও শরিফুল ইসলাম। এ সময় তাদের বহনকৃত ব্যাগ তল্লাশি করে প্রায় ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসে অভিযান চালানো হয়। পরে সন্দেহভাজন দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হলে ঘটনাস্থলেই তাদের আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিমউদ্দিন বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। বাসে তল্লাশির এক পর্যায়ে দুইজনের কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
তিনি আরও জানান, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।”
অভিযানের সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতুসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতু বলেন, “মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। নাটোর জেলাকে মাদকমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।”
তিনি আরও বলেন, “মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

- Advertisment -

Most Popular

Recent Comments