8.9 C
New York
Wednesday, April 1, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদনাটোরে সড়ক ও জনপথ বিভাগের বৃক্ষরোপণ শুরু

নাটোরে সড়ক ও জনপথ বিভাগের বৃক্ষরোপণ শুরু

প্রান্তজন রিপোর্ট : জেলায় সড়ক ও জনপথ বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়া-নাটোর মহাসড়কের পাশে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার সকাল ১০টায় জেলা সদরের দিঘাপতিয়া এলাকায় মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক আসমা শাহীন। এ সময় জেলা প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও বৃক্ষরোপণ আন্দোলনে সবাইকে এগিয়ে আসতে হবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বাসসকে জানান, এবছর নাটোর জেলায় সড়ক ও জনপথ বিভাগের ২২ কিলোমিটার মহাসড়কের উভয় পাশে পঞ্চাশ হাজার গাছের চারা রোপণ করা হবে। পর্যায়ক্রমে বৃক্ষ রোপণের পরিধি বৃদ্ধি করা হবে।

- Advertisment -

Most Popular

Recent Comments