8.9 C
New York
Thursday, April 30, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদপুঠিয়ায় বৃদ্ধের নিকট থেকে ২৫ হাজার টাকা ছিনতাই

পুঠিয়ায় বৃদ্ধের নিকট থেকে ২৫ হাজার টাকা ছিনতাই

জিয়াউল ইসলাম নোমান, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়ায় বৃদ্ধর নিকট থেকে ২৫ হাজার টাকা ছিনতাই করে ছিনতাই কারীরা। মঙ্গলবার সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা সদরে সোনালী ব্যাংকের সমনে এই ঘটনা ঘটে।
ব্যবসায়ী এস. এম নাসির উদ্দীন ও স্থানীয়রা জানান, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের মঞ্জুরুল ইসলাম (৮০) সোনালী ব্যাংক থেকে ২৫ হাজার টাকা উত্তোলন করতে যায়। ব্যাংক থেকে ২৫ হাজার টাকা উত্তোলন করে ব্যাংক ভবন থেকে বের হয়ে রাস্তায় উঠতেই একটি দাঁড়ি আলা লোক মঞ্জুরুল ইসলামকে বলে আপনার গায়ে ময়লা লেগেছে। সেখানে ময়লা পরিস্কার করতে গিয়ে টাকার ব্যাগটি সাইডে রাখেন তিনি। সে সময় সেই ছিনতাই কারী ঐ ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নেন।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, এ ব্যাপারে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisment -

Most Popular

Recent Comments