নিজস্ব প্রতিনধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী জননেতা অধ্যাপক মোঃ ইউনুস আলী নাটোরের নলডাঙ্গা উপজেলার মিনি কক্সবাজার খ্যাত হালতি বিলের মধ্যে পাটুল-খাজুরিয়া রাস্তার উপরে জমে থাকা কচুরিপানা নিষ্কাশন কর্মসূচী পালন করেছেন। এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন পর্যায়ের কয়েক’শ নেতাকর্মী অংশ গ্রহন করেন।
এই কর্মসূচির বিষয়ে অধ্যাপক মোঃ ইউনুস আলী বলেন,বন্যার পানি নেমে যাওয়ার পর হালতি বিলে পাটুল থেকে খাজুরা পর্যন্ত ব্যাপক পরিমানে কচুরীপানা রাস্তার উপরে জমে আছে। যার ফলে সাধারন মানুষ এবং যানবাহন চলাচলে ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এছাড়াও এটি একটি পর্যটন এলাকা হওয়ার কারণে পর্যটকদের রাস্তা চলাচলের অসুবিধায় পড়েছে। সাধারণ মানুষ,যানবাহন এবং পর্যটকদের চলাচলের সুবিধার জন্য এ কর্মসূচি আয়োজন করা হযয়েছে।
শুক্রবার (২৮ শে নভেম্বর) সকাল ৯ টা দিকে নলডাঙ্গা উপজেলা জামায়াতের উদ্যোগে হালতির বিলে পাটুল খাজুরা রাস্তায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের আমির মোঃ আব্দুর রব মৃধার সভাপতিত্বে এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন,জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন খান, জেলা সহকারী সেক্রেটারি মোঃ আতিকুর রহমান রাসেল,নলডাঙ্গা থানা জামায়াতের সেক্রেটারী ডা.মোঃ ফজলুর রহমান,সহকারী সেক্রেটারী মোঃ আবু নওশাদ নোমানী,মোঃ আব্দুর রাজ্জাক প্রাং সহ উপজেলা জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।



