প্রান্তজন রিপোর্ট: সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং GPMS কর্মপরিকল্পনার আওতায় সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে সিংড়ায় ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার সিংড়া উপজেলার কালিগঞ্জ বনমালী দ্বি-মুখী ইনস্টিটিউশনে এ ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে উপস্থিত ছিলেন নাটোর জেলা শিক্ষা অফিসার মো: রোস্তম আলী হেলালী, নাটোর জেলা তথ্য অফিসার মো: আ: আউয়াল, কালিগঞ্জ বনমালী দ্বি-মুখী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো: হান্নান আলী, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার রেজওয়ান মোরশেদ প্রমুখ।
সমাবেশে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক অভিভাবক অংশগ্রহণ করেন। সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে উপস্থিতিদেও অবহিত করার পাশাপাশি এসব কর্মসূচির সুফল সম্পর্কে আলোচনা করা হয়। সমাবেশে সরকারের অগ্রাধিকারমূলক বিভিন্ন কর্মসূচি যেমন ফ্যামিলি কার্ড, কৃষককার্ড, বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন কর্মসূচিএবং নারীর জন্য গাড়িসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া শিক্ষার গুরুত্ব, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত কওে গড়ে তোলা, হাম ও ডেঙ্গুপ্রতিরোধ, সামাজিক অবক্ষয় রোধ, নৈতিকতা ও মূল্য বোধের চর্চা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার এবং মোবাইল ফোন ব্যবহাওে সচেতনতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, একটি শিক্ষিত, নৈতিক ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের নিয়মিত পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি তাদেও নৈতিক মূল্যবোধ, শিষ্টাচার, দেশপ্রেম ও মানবিক গুণাবলিতে গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বক্তারা সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচির সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সামাজিক বিভিন্ন সমস্যা মোকাবিলায় পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আবহাওয়া প্রতিকূল থাকা সত্ত্বেও সমাবেশে বিপুল সংখ্যক অভিভাবকের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাঁরা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে অবহিত হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, নৈতিকতা ও সামাজিক সচেতনতার বিভিন্ন বিষয়ে আলোচনা শোনেন।



