8.9 C
New York
Wednesday, September 2, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদবিএনপিকে যারা শেষ করতে চেয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে -হুইপ দুলু

বিএনপিকে যারা শেষ করতে চেয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে -হুইপ দুলু

প্রান্তজন রিপোর্ট: জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিভিন্ন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। বিএনপিকে শেষ করে দেয়ার ভেঙ্গে টুকরো টুকরো করার চক্রান্ত হয়েছে। ইতিহাস সাক্ষী যারাই বিএনপিকে শেষ করতে চেয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৭বছর বিএনপিকে কোন সাংগঠনিক কাজ কর্ম করতে দেয়নি। বিনা কারণে প্রতিটি প্রোগ্রামে হামলা করে নেতাকর্মীদের রক্তাক্ত করেছে। আবার মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। তাদের হত্যা, গুম খুন থেকে একজন সাধারণ বিএনপি কর্মীও রেহাই পায়নি। আজ সেই আওয়ামী লীগের বাংলার মাটিতে জায়গা হয়নি। সারা দেশের নেতা ভারতে পালিয়ে গেছে। কেউ আশ্রয় নিয়েছে কানাডা, অস্টেলিয়া আমেরিকায়। আর স্থানীয় নেতাকর্মীরা ১৭বছরের কুকর্মের জন্য ভয়ে এলাকায় আসতে না পেয়ে বিভিন্ন বড় শহরে গোপনে বসবাস করছে। তাদের সর্ম্পকে সকলকে সজাগ থাকতে হবে। যে কোন সময় সুযোগ পেলেই তারা দেশকে অশান্ত করতে দেশের মানুষের শান্তি নষ্ট করতে যে কোন নাশকতা করতে পারে। । ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের কোথাও মাথাচাড়া দিয়ে উঠলে শক্ত হাতে সাথে সাথে প্রতিহত করতে হবে। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১১টার দিকে নাটোর শহরের উপ-শহর মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। নাটের জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ। আরো বক্তব্য রাখেন, দুলুর সহধর্মীনি ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জিল্লুর রহমান খান চৌধুরী বাবুল, মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও এমদাদুল হক আল মামুন এবং নাটোর জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ। পরে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে স্মরণকালের সবচেয়ে বিশাল বণাঢ্য র‌্যালী নাটোর শহর প্রদক্ষিণ করে। দুলু আরো বলেন, ৪৮বছর আগে আজকের দিনে রমনার বটমুল থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করে দেশে মুক্ত গণমাধ্যম ও বহু দলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়া দলের হাল ধরেন। দেশের মানুষ তাকে ভোট দিয়ে তিনবার দেশ পরিচালনার দায়িত্ব দেন। তিনি দুনিয়ায় আপোষহীন ও সফল প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি পান। তার মৃত্যুর তাদের সন্ত্রান তারেক রহমান এখন বিএনপি চেয়ারপার্সন এবং দেশের প্রধানমন্ত্রী। সুন্দর বাংলাদেশ গঠনে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে কাজ করছে। দেশ এগিয়ে যাচ্ছে। সকল সংকট কাটিয়ে দেশ তার লক্ষ্যপানে এগিয়ে যাবে।

- Advertisment -

Most Popular

Recent Comments