8.9 C
New York
Wednesday, September 2, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদবাগাতিপাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগাতিপাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগাতিপাড়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বাগাতিপাড়া উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা হয়। পরে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা, দলের প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুল ইসলাম জামালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। বক্তব্যে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি জনগণের পাশে থেকে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি লালপুর-বাগাতিপাড়ার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভায় বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সেক্রেটারি মো: হাফিজুর রহমান, উপজেলা যুবদলের সিনি:সহ সভাপতি আবু রায়হান সহ ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিল।

- Advertisment -

Most Popular

Recent Comments