8.9 C
New York
Thursday, August 20, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদগুরুদাসপুরে ৮ কোটি টাকা ব্যয়ে দুটি সড়ক নির্মাণের উদ্বোধন

গুরুদাসপুরে ৮ কোটি টাকা ব্যয়ে দুটি সড়ক নির্মাণের উদ্বোধন

মো. আখলাকুজ্জামান, গুরুদাসপুর: নাটোরের গুরুদাসপুরে প্রায় ৮ কোটি টাকা ব্যয় বরাদ্দে ৭ কিলোমিটার দৈর্ঘ্যের দুটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মশিন্দা শিকারপাড়া সিনিয়র মাদ্রাসা থেকে খুবজীপুর বাজার ও সাহাপুর থেকে চরপিপলা সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। সড়ক দুটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এ উপলক্ষ্যে ভিত্তিপ্রস্তের ফলক উন্মোচন শেষে মশিন্দা বাহাদুরপাড়া গ্রামে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি নেতা মাহমুদুজ্জামান সোহাগ, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ। এসময় উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

- Advertisment -

Most Popular

Recent Comments