8.9 C
New York
Tuesday, August 18, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদনলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড

নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড

নলডাঙ্গা প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমান আদালতে পরিচালনা করে মো. জেন্টু মন্ডল (৪৩) নামে এক ব্যক্তিকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকাল ১১টার দিকে পশ্চিম মাধনগর এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত জেন্টু মন্ডল পশ্চিম মাধনগর এলাকার দুলাল মন্ডলের ছেলে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।
মামলার প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. আবুল কালাম আজাদ।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় জেন্টু মন্ডলকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

- Advertisment -

Most Popular

Recent Comments