8.9 C
New York
Thursday, October 8, 2026
No menu items!
Homeবিশেষ সংবাদসিংড়ায় যমজ দুই ভাইয়ের সাফল্য

সিংড়ায় যমজ দুই ভাইয়ের সাফল্য

সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় এক সঙ্গে এস.এস.সি পরিক্ষায় অংশ গ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে যমজ ভাই তাওহিদ ও তাওফিক ইসলাম। তারা ২০২৬ সালে অনুষ্ঠিত চলনবিল অধ্যুসিত শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এস.এস.সিতে অংশ গ্রহন করে। যমজ ভাইয়ের এমন কৃতিত্বে শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে আনন্দের জোয়ার বইছে। যমজ ভাই তাওহিদ ও তাওফিক ইসলাম প্রকৌশলী হয়ে দেশ ও দেশের অসহায় মানুষের জন্য কাজ করার ইচ্ছা পোষণ করেছে।
তাদের বাবা সিংড়া পৌর শহরের মাদারীপুর মহল্লার বাসিন্দা নাজমুল ইসলাম বলেন, মায়ের অনুপ্রেরণাই এমন ফলাফল সম্ভব হয়েছে। আর মা খাদিজাতুন কাবিরা বলেন, অভিভাবক ও শিক্ষকদের সচেতনতাই পারে তাদের সন্তানদের ভালো ফলাফল উপহার দিতে। যমজ ভাই তাওহিদ ও তাওফিক ইসলামের জন্য তাদের বাবা ও মা দোয়া চেয়েছেন। সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক গোপেন্দ্রনার্থ দাস বলেন, তারা দু’জন পড়াশোনায় খুবই মনোযোগী ছিল। আর অভিভাবক ও শিক্ষকদের সচেতনতাই ভালো ফলাফল করা সম্ভব হয়েছে।

 

- Advertisment -

Most Popular

Recent Comments