8.9 C
New York
Wednesday, May 20, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদনাটোরে যুবদল কর্মীসহ গ্রেপ্তার ৪, ১০ রাউন্ড গুলি উদ্ধার

নাটোরে যুবদল কর্মীসহ গ্রেপ্তার ৪, ১০ রাউন্ড গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুর উপজেলায় বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়। সোমবার রাত দেড়টার দিকে উপজেলার পালিদেহা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মাহমুদ হাসান ওরফে সোনামনি (৪০), সামিউল ইসলাম (৪৬), কাজল (৪০) ও মনিরুজ্জামান (৩৯)। তাদের মধ্যে তিনজন পাবনার ঈশ্বরদী উপজেলার পশ্চিম টেংরী এলাকার বাসিন্দা। এ ছাড়া অপরজন নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর এলাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃত মাহমুদ হাসান ওরফে সোনামনি পাবনার ঈশ্বরদী উপজেলার যুবদলের সদস্য বলে জানা গেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়। লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর উপজেলার পালিদেহা এলাকায় লালপুর—ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে অভিযান চালায় পুলিশের একটি দল। এসময় একটি সাদা রঙের প্রাইভেটকার সহ চারজনকে আটক করা হয়। পরে তাদেরকে তল্লাশী চালিয় একটি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ৬টি মোবাইল ফোন উদ্ধার ও প্রাইভেটকার জব্দ করা হয়।

ওসি শফিকুল ইসলাম আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

- Advertisment -

Most Popular

Recent Comments