সিংড়া প্রতিনিধি: শরীয়তপুর জেনারেল হাসপাতালে হৃদরোগে আক্রান্ত গুরুতর অসুস্থ্য রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিরের উপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদ ও দ্রুত বিচার এবং সকল সরকারী—বেসরকারী স্বাস্থ্য সেবাদান প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে নাটোরের সিংড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম, ডা. আব্দুল আহাদ, ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাক্তার রিফাহ্ নানজীবা, দেশ মেডিকেল সেন্টারের স্বত্বাধিকারী মতলেবুর রহমান, সেবা মেডিকেলের স্বত্বাধিকারী হারুন অর রশিদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশে চিকিৎসকদের নিরাপত্তা, হামলাকারীদের বিচার এবং সকল হাসপাতাল ও স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান ।



