প্রেস বিজ্ঞপ্তি: গতকাল নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় জেলার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
প্রেস ব্রিফিং এ নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে নাটোর জেলা তথ্য অফিসার সাংবাদিকদের প্রচার কার্যক্রমের ব্রিফ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবুল হায়াত। প্রেস ব্রিফিং এ আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার, ইসলামিক ফাউন্ডেশন, নাটোরের উপপরিচালক, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সহ জেলা পর্যায়ের অন্য কর্মকর্তাগণ।
ব্রিফিং এ জেলা তথ্য অফিসার বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিস, নাটোরের সম্পাদিত প্রচার কার্যক্রম তুলে ধরেন। তিনি ব্রিফিং এ বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তর ১৮০ দিনের বিশেষ প্রচার কর্মপরিকল্পনা গ্রহণ করে। এ কর্মসূচির আওতায় গত (১৭ ফেব্রুয়ারি-১১ মে ২০২৬ খ্রি.) পর্যন্ত সম্পাদিত প্রচার কার্যক্রমঃ উঠান বৈঠক/ কমিউনিটি সভা-১০২১টি, নারী সমাবেশÑ ২০২টি, চলচ্চিত্র/ প্রামাণ্যচিত্র/ টিভিসি প্রদর্শন- ১১,০৬০টি, সড়ক প্রচার/ মাইকিং- ৩২৪৮ইউনিট, অনলাইন প্রচার-২৩১৬টি, কৃষক সমাবেশ- ১৪টি, ফ্যামিলি সমাবেশ- ২২টি, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের লাইভ প্রচার- ৩৪০টি, নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা- ১৪টি সম্পাদিত হয়েছে এবং স্থানীয়ভাবে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে জেলা তথ্য অফিস, নাটোর কর্তৃক ১৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১১ মে ২০২৬ পর্যন্ত বাস্তবায়িত প্রচার কার্যক্রম: উঠান বৈঠক/উন্মুক্ত বৈঠক/কমিউনিটি সভা-১১টি, নারী সমাবেশ- ০২টি, কৃষক সমাবেশ- ০১টি, ফ্যামিলি সমাবেশ- ০১টি, চলচ্চিত্র/প্রামাণ্যচিত্র/টিভিসি প্রদর্শনী-১৫৪টি, সড়ক প্রচার/ মাইকিং-৮০ ইউনিট, অনলাইন প্রচার- ৪৮টি, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের লাইভ প্রচার- ০৪টি, নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা- ০১টি সম্পাদিত হয়েছে।
এছাড়াও জেলা তথ্য অফিসার বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের অগ্রাধিকারমূলক কর্মসূচি যেমন- ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের ভাতা নির্ধারণ, নতুন কুঁড়ি স্পোর্টস- ২০২৬, নারীর জন্য গাড়ি ইত্যাদি কর্মসূচির নাটোরে বাস্তবায়ন অগ্রগতি ব্রিফ করেন।
ব্রিফিং এর শেষ পর্যায়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে উল্লিখিত প্রচার কার্যক্রমগুলো সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামীতেও যে কার্যক্রমের লক্ষ্যমাত্রা দেওয়া হবে সেগুলো যথাযথভাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ একটি উন্নত, বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে এটাই আমাদের সকলের প্রত্যাশা এবং ‘সবার আগে বাংলাদেশ’ এ লক্ষ্যে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।



