8.9 C
New York
Wednesday, May 13, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদনাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ

নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ

ফজলে রাব্বী: আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে কৃষক ও কৃষাণীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) নাটোরের সেবা কমিউনিটি সেন্টারে ব্র্যাক নার্সারি-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণে নাটোর জেলার বিভিন্ন উপজেলার ৫০ জনের বেশি কৃষক এবং কৃষাণী অংশগ্রহণ করেন। কর্মশালায় হাইব্রিড ও দেশি পেঁপের বৈশিষ্ট্য, উন্নত জাত নির্বাচন, মাটি ও সার ব্যবস্থাপনা, জমি প্রস্তুতি, আগাছা দমন, সেচ ও পানি নিষ্কাশন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া চারা রোপণের উপযুক্ত সময়, পরিচর্যা, সুষম সার প্রয়োগ এবং ফুল ও ফল ঝরা রোধে করণীয় বিষয়গুলো হাতে-কলমে শেখানো হয়। পেঁপের রোগবালাই প্রতিরোধ,আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ কৌশল নিয়েও অংশগ্রহণকারীদের বিশেষ দিক-নির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাসান আতিকুর রহমান, উদ্যানতত্ত্ববিদ, হর্টিকালচার সেন্টার,ভাতুরিয়া,নাটোর। উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আশিকুর রহমান চৌধুরী ,নার্সারি ম্যানেজার, ব্র্যাক নার্সারি নীলফামারী। এছাড়া উপস্থিত ছিলেন মোছাঃ হাসনা বানু, রিজিওনাল ম্যানেজার, জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি,ব্র্যাক নার্সারি, নাটোর।
দিনব্যাপী এই কর্মশালা পরিচালনা করেন মো: মাসুদুর রহমান, নার্সারি ইনচার্জ,ব্র্যাক নার্সারি,নাটোর।
প্রশিক্ষণে অংশ নেওয়া নাটোর জেলার সদর থানার তেবারিয়া ইউনিয়নের একডালা গ্রামের কৃষক মোঃ আবু হানিফ বলেন, পোকামাকড় দমনসহ বিভিন্ন বিষয়ে নতুন তথ্য জানতে পেরে তিনি উপকৃত হয়েছেন। এতে ভবিষ্যতে পেঁপে চাষে আরও ভালো ফলনের আশা করছেন। অন্যদিকে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের কৈচরপাড়া গ্রামের কৃষানী মোছাঃ ফরিদা পারভীন বলেন, পেঁপে চাষ বিষয়ে এ প্রশিক্ষণটি অত্যন্ত সময়োপযোগী। বিশেষ করে হরমোন ব্যবহারের বিষয়টি তিনি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং হাইব্রিড জাত সম্পর্কে আগের কিছু ভুল ধারণাও দূর হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি ভার্মিকম্পোস্ট সার, ৩০ পিস ট্যাবলেট সার, ১০টি রেড হার্ট পেঁপের চারাএবং একটি করে স্প্রে মেশিন বিতরণ করা হয়। পরে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।
আয়োজকরা জানান, রোগবালাই নিয়ন্ত্রণে সঠিক রাসায়নিক প্রয়োগ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলাই ব্র্যাক নার্সারি-এর মূল লক্ষ্য।

- Advertisment -

Most Popular

Recent Comments